রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অন্তত ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে: ফখরুল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

কয়েক দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলের অন্তত ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছেন। শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর। আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি না। আমার জানা মতে এখন পর্যন্ত ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।বিএনপি নাশকতার সঙ্গে যুক্ত রয়েছে সরকারের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এসব করেছে।

সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায় টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।

তিনি বলেন, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যের ঘাড়ে চাপাতে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের এটি একটি নোংরা অপকৌশল ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। মিথ্যাচার, অপরের ওপর দোষারোপ ও জনগণের সঙ্গে প্রতারণাই হলো আওয়ামী চরিত্রের ভূষণ। অবৈধ আওয়ামী লীগ সরকার সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার মাধ্যমে তা মেরামতের নামে দুর্নীতির রাস্তা প্রশস্ত করছে বলে জনগণ মনে করে। সরকার এখন নিজেদের দ্বারা সংঘটিত সন্ত্রাস ধামাচাপা দিতে বিদেশীদের কাছে মায়াকান্না শুরু করেছে। সরকারের দমন-পীড়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিষ্কার হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর