মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

এটা ভারত, মোদির ভারত, বাংলাদেশ না : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে— এমন মন্তব্যকারীদের কঠোর সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, এটা বাংলাদেশ না, এটা ভারত, মোদির ভারত।

রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যারা ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি ‘প্রত্যাশা’ করে তাদের সমালোচনা করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এটি বাংলাদেশ নয়, এটি নরেন্দ্র মোদির ভারত।

শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত বলেন, কিছু লোক মন্তব্য করছে— ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। এটি দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, ‘তারা বাংলাদেশের মতো ঘটনা ভারতে ঘটার কথা বলেছে। তারা সম্ভবত জানে না এটি বাংলাদেশ নয়, এটি ভারত, এবং মোদিজির ভারত। যারা এটি করবে তাদের বোঝা উচিত তাদের কী হবে।’

যদিও এই বক্তব্য দেওয়ার সময় শেখাওয়াত কারও নাম করেননি, তবে তিনি স্পষ্টতই সিনিয়র কংগ্রেস নেতা সালমান খুরশিদ এবং মণি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক মন্তব্যের বিপরীতেই এই কথা বলেন।

গত মঙ্গলবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে খুরশিদ বলেন, ‘ওপরে ওপরে সবকিছু স্বাভাবিক মনে হলেও’ বাংলাদেশে যা ঘটছে তা ভারতে ঘটতে পারে। এছাড়া আইয়ারও বাংলাদেশের পরিস্থিতি ভারতের সাথে তুলনা করেন।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে শেখাওয়াত বলেন, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা ছিল ‘অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য… ভারত সরকার ক্রমাগত এটির ওপর নজর রাখছে। আইনশৃঙ্খলা সঠিকভাবে ফিরে আসার পরে পরিস্থিতির উন্নতি হওয়া উচিত …’।

উল্লেখ্য, চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর