রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭৭ টাইম ভিউ

বিএনপির পক্ষ থেকে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব।’

বুধবার (৯ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ‘অসুর’ শক্তির পতন হয়েছে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা (আওয়ামী লীগ) বলে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের তারাই নাকি সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আপনারা যদি দেখেন, অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, তার নেতৃত্বে তাদের লোকেরাই ছিল। বাংলাদেশে আপনাদের সম্প্রদায়ের যত জমি, সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, তার মূলেও তারাই ছিল। এই কথাটা বলতে পারি, আগামীতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।

এ দেশটা কারও একার নয় উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম, বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করব। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে সময় বিদেশি কিছু প্রচারমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেছে, যা একেবারেই সত্য নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ঘটনা ঘটেনি সে কথা আমি বলব না। কিছু ঘটনা ঘটেছে। কিন্তু সম্পূর্ণভাবে তা কোনো সাম্প্রদায়িক ঘটনা ছিল না, তা ছিল রাজনৈতিক ঘটনা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ দলটির অনেকে উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর