সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক

অপারেশন ডেভিল হান্টের নামে বিরোধী মত দমন চলছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। একইসঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে জানান তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।

অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত দুই দিনে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীসহ পুরনো মামলার আসামিও রয়েছেন। এই অভিযানে জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে জিএম কাদের বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের জামিন দেয়া হচ্ছে না।সভা, সমাবেশ ও মিছিলের ন্যায় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে দাবি করে দলের চেয়ারম্যান এর প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে তিনি জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর