সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তা যেন সফল না হয় সেজন্য শিক্ষকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহা-সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে পারবো কি না। তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বলেন, গ্রাম-গঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন।

শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলে হয়েছে উল্লেখ করে, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমন মানুষ হিসেবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষকদের।’

নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ষড়যন্ত্র যাতে সফল না হয়, এর জন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর