রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ টাইম ভিউ
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে।  আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।

তারেক রহমান আরও বলেন, আসুন, আমরা আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি- হে, রাব্বুল আল-আমিন, হে, একমাত্র মালিক, হে, একমাত্র পরওয়ারদিগার, হে, একমাত্র রহমতদানকারী, হে, একমাত্র সাহায্যকারী- আপনি যদি আজ আমাদের রহমত দেন তাহলে আমরা এ দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া মানুষের ওপর থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

‘আমরা সকলে মিলে প্রতিজ্ঞতা করি যে, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম (সা.)-এর যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করবো’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর