রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করছেন। বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপির সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর