রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ টাইম ভিউ
দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ( ৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল। ব্যক্তিগত সফরে আজ সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর