রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

‎পল্লবী থানা বিএনপির সদস্য হলেন আশরাফুল ইসলাম রনি

এস এম জীবন, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ টাইম ভিউ
‎পল্লবী থানা বিএনপির সদস্য হলেন আশরাফুল ইসলাম রনি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর-এর অধিভুক্ত পল্লবী থানা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আশরাফুল ইসলাম রনি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান যৌথভাবে আশরাফুল ইসলাম রনির সদস্যপদ অনুমোদন করেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ (রবিবার) একটি পত্র প্রদান করা হয়।

‎দলের পক্ষ থেকে জানানো হয়, পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে আশরাফুল ইসলাম রনি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে দল আশাবাদী।
‎এদিকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর আশরাফুল ইসলাম রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। দলীয় নেতাকর্মী, বন্ধু ও সমর্থকরা তাকে সরাসরি সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

‎এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা গেছে। অনেকেই রনির রাজনৈতিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে সফলতা কামনা করে পোস্ট ও মন্তব্যের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

‎স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, আশরাফুল ইসলাম রনির অন্তর্ভুক্তির মাধ্যমে পল্লবী থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চারিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর