রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না : আমির খসরু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ টাইম ভিউ
প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না : আমির খসরু

যারা চাঁদাবাজি, দখলবাজি করবে বিএনপিতে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘৭ হাজার বহিষ্কার হয়েছে, প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে। তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না।’

শনিবার, ১০ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘সবার আগে বাংলাদেশ স্লোগানের আদর্শে আগামীর বাংলাদেশ চলবে। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারবে না। অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ চলবে না। সবকিছুতে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। বিএনপি দেশের গণতন্ত্রের মুক্তি শুধু নয়, অর্থনৈতিক উন্নয়নেরও কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে রেখে বিনা চিকিৎসায় স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবুও তিনি আপস করেন নি। হাসিনাসহ যারা আজ ধর্মের নামে ব্যবসা করছে প্রত্যেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়ে আপস করেছিল। বেগম জিয়া আপস করেননি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর