রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আসন্ন নির্বাচন ‘আজাদি বনাম গোলামি’র লড়াই : জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ টাইম ভিউ
আসন্ন নির্বাচন ‘আজাদি বনাম গোলামি’র লড়াই : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘আজাদি বনাম গোলামি’র লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেছেন এই নির্বাচন হবে পচা রাজনীতির চরিত্র বদলে দেওয়ার সুযোগ। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী এমন একটি রাষ্ট্র গড়বো যেখানে রাজার ছেলে রাজা নয়, বরং মেধার ভিত্তিতে একজন শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া এমপিদের স্বল্পমূল্যে যে প্লট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না।

জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে জানিয়ে দলটির আমির বলেন, কেউ চাঁদা নিতে এলে হাত ভেঙে দেওয়া হবে। এখন দেশের বিভিন্নস্থানে মায়েদের সঙ্গে একটি দল দুর্ব্যবহার করছেন। মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করলে আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বে যারা দেশ শাসন করেছেন তাদের। নির্বাচন এলে নানা প্রতিশ্রুতি নিয়ে সামনে আসেন কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান।

তিনি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদীদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের মর্যাদা রক্ষা করতে এবং একটি নতুন সূর্যোদয়ের বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর