রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা : পুলিশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা : পুলিশ

নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের ব্যাগে পাওয়া গেছে ৭৪ লাখ টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক করার পর প্রাথমিক ভাবে জেলা জামায়াত আমির বলেছিলেন তার কাছে ৫০ লাখের বেশি টাকা আছে। পরবর্তীতের গণনার পর সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।ঢাকা থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা এগারোটায় বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পরপরই যৌথবাহিনীর তল্লাশি চালানো হলে তার বহনকৃত ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে টাকা গণনার কাজ শেষে মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অবস্থার অবনতি হলে দুপুর আনুমানিক ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে, জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধার হওয়া টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, এগুলো তার ব্যবসার টাকা। এছাড়া ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “টাকা গণনার কাজ শেষে তার কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।”

এদিকে ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত নেতাকে আটকের বিষয়ে সম্পর্কে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তসাপেক্ষ। যদি প্রমাণিত না হয় যে টাকাটি চোরাই, ঘুষ বা অন্য কোনো অবৈধ উৎসের, তাহলে কেবল টাকা বহন করাই অপরাধ নয়।’

তিনি আরও বলেন বলেন, ‘কোনো ব্যক্তির কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেলে সেটি অবৈধ কি না, তা পুলিশই তদন্ত করে বলতে পারবে। টাকাটি চোরাই, লুট করা বা অবৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্তের বিষয়। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে স্পষ্ট করতে পারবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর