মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

জন্মদিনেই প্রযোজক হিসেবে অভিষেক ভিকি জেইনের, টাইগার-অভিষেক-এলভিশকে নিয়ে নতুন অ্যাকশন সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ব্যবসায়ী ও বিনোদনজগতের পরিচিত মুখ ভিকি জেইন নিজের জন্মদিনে প্রযোজক হিসেবে নতুন পথচলা শুরু করেছেন। ‘ভিজে ফ্রেমস’ নামে নিজের প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটিয়ে বড় বাজেটের একটি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ঘোষণা দিয়েছেন তিনি।

প্রযোজনা সংস্থাটির প্রথম চলচ্চিত্রেই একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা টাইগার শ্রফ, বহুমুখী অভিনেতা অভিষেক ব্যানার্জি এবং ওটিটি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব এলভিশ যাদবকে। ছবিটি পরিচালনা করছেন খ্যাতনামা কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি’সুজা।

শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুটিং ও প্রাথমিক কাজ শুরু হয়েছে। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিকি জেইন জন্মদিনের দিনই ‘ভিজে ফ্রেমস’-এর যাত্রা শুরু করেছেন এবং প্রথম প্রযোজনার জন্য টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদবকে চুক্তিবদ্ধ করেছেন।

জানা গেছে, ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি একটি বড় পরিসরের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নির্মিত হচ্ছে এবং ইতোমধ্যেই এর শুটিং শুরু হয়েছে।

প্রযোজক হিসেবে নতুন যাত্রা নিয়ে ভিকি জেইন বলেন, ‘ভিজে ফ্রেমস এমন একটি স্বপ্ন, যা আমি বহু বছর ধরে লালন করে আসছি। নিজের জন্মদিনের চেয়ে এই যাত্রা শুরু করার জন্য আর ভালো সময় হতে পারে না। সিনেমা সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে। এই ব্যানারের মাধ্যমে এমন গল্প বলতে চাই, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি তাদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। রেমো ডি’সুজার মতো একজন নির্মাতা এবং অসাধারণ শিল্পীদের নিয়ে এই যাত্রা শুরু করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটি কেবল শুরু, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।’

প্রযোজনা সংস্থাটির প্রথম চলচ্চিত্র পরিচালনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেমো ডি’সুজাও। তিনি বলেন, ‘ভিজে ফ্রেমসের প্রথম সিনেমাটি পরিচালনা করতে পেরে আমি সত্যিই আনন্দিত। ভিকি সিনেমাকে ঘিরে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং আন্তরিক ভালোবাসা নিয়ে এই যাত্রা শুরু করেছেন। টাইগার শ্রফ, অভিষেক ব্যানার্জি এবং এলভিশ যাদবের মতো দারুণ একটি কাস্ট নিয়ে দর্শকদের জন্য অ্যাকশন ও বিনোদনে ভরপুর একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে চাই।’

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জেইন এতদিন ব্যবসা ও রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পেলেও এবার চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে বলিউডে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। তার নতুন এই উদ্যোগ ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর