শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

ফিরোজ ও সুনীলকে জাপা থেকে অব্যাহতি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির ১১ সংসদ সদস্যের শপথ নেয়ার দিন দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলার অভিযোগে সাবেকমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।জাপা সূত্র জানায়, বুধবার দলটির বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন পার্টির নেতাকর্মীরা। দলের ভিতর স্বেচ্ছাচারিতায়, মনোনয়ন বানিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে নেতাকর্মী চেয়ারম্যান ও মহাসচিবের অপসারণ দাবি করেন। এসব ঘটনায় কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদপদবী থেকে আজ অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে, দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দল‌টির চেয়ারম‌্যান জিএম কা‌দে‌র ও মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ কয়েকজন নেতার অপসারণ চে‌য়ে‌ বিক্ষোভ করেছেন দল‌টির মাঠ প‌র্যা‌য়ের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বনানী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জি এম কা‌দের, চুন্নুদের বিরু‌দ্ধে ‘অ‌্যাকশন অ‌্যাকশন, কা‌দের চুন্নুর বিচার চাই,’ স্লোগান দি‌চ্ছেন। ঘেরাও ক‌রে রে‌খে‌ছেন চেয়ারম‌্যা‌নের বনানী অফিস। নেতাকর্মী‌দের বি‌ক্ষো‌ভে উত্তপ্ত হ‌য়ে উঠেছে প‌রি‌স্থি‌তি। সামাল দি‌তে পু‌লিশ অবস্থান নি‌য়ে‌ছেন বনানী অফিসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর