রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

সংরক্ষিত নারী আসনে দুইজনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দুইজনকে মনোনয়ন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। তাদের মধ্যে রয়েছেন, সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)।

দলের সংসদীয় কমিটি পক্ষ থেকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার সমঝোতা হয়। শেষ পর্যন্ত ১১ আসনে দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমঝোতার বাইরে দলের কোন প্রার্থী বিজয়ী হতে পারেননি। এরমধ্যে ৯০ ভাগ প্রার্থী জামানত হারিয়েছেন।

১১ এমপির বিপরীতে ৫০জন সংরক্ষিত নারী আসনের মধ্যে জাপার ভাগে পড়েছে মাত্র দুটি। বাকি ৪৮টি সংরক্ষিত নারী আসনে গত বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর