রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বাবলাকে জাতীয় পার্টির পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার স্বেচ্ছায় রওশন এরশাদের দলে যোগ দেন বাবলা।

রোববার দুপুরে রওশন এরশাদের গুলশানস্থ এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন সৈয়দ আবু হোসেন বাবলা।

সংবাদ সম্মেলনে বাবলা বলেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যোমে জাতীয় পার্টি গঠন করব। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করব। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখতে পারছে এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর