রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আমির হামজার বিক্ষোভে ক্তৃতা চলাকালীন অসুস্থ হ‌য়ে জামায়া‌তের আমীরের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০০ টাইম ভিউ
আমির হামজার বিক্ষোভে ক্তৃতা চলাকালীন অসুস্থ হ‌য়ে জামায়া‌তের আমীরের মৃত্যু

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বেসরকারি মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা’।

মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মেন ব‌লেন, ‘হাসপাতালে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নই নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর