রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কারামুক্ত বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির এই যুগ্ম মহাসচিবকে কারাগারের সামনে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা।বিএনপি যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল ৪টায় গাজীপুরের বিশেষায়িত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সৃদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মোয়াজ্জেম হোসেন আলাল কারামুক্ত হয়েছেন।

মুক্তির পর কারাগারের সামনে আলালকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপি আয়োজিত মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি মোয়াজ্জেম হোসেন আলাল। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর