রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কোটা সংস্কার আন্দোলনে হেফাজতের যোগ দেয়ার সংবাদ ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

চলমান কোটা সংস্কার আন্দোলনে হেফাজতে ইসলামীর যোগ দেয়ার সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বাংলাদেশের কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন তিনি। মাওলানা মীর ইদ্রিস নদভী ফেসবুকে পোস্টও দিয়েছেন।মাওলানা মীর ইদ্রিস নদভী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি পুরোপুরি মিথ্যা। তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি। এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি। হাটহাজারিতে মাদরাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোনো সম্পৃক্ততা নেই।

মাওলানা মীর ইদ্রিস নদভী ফেসবুকে পোস্টে প্রশ্ন রাখেন, কীভাবে ওই সংবাদ মাধ্যমটি সংবাদটি প্রচার করল? গুজব প্রচার করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চায় তারা। পাঠকদের তাই এসব গুজব প্রচারকারীদের বর্জন করা উচিত।

এর আগে বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বলা হয়, এদিন রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর