রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১২ টাইম ভিউ
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এর আগে দুপুর থেকেই দোয়া মাহফিলে অংশ নিতে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে আজ দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর