রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাবে না ইসলামী আন্দোলন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ টাইম ভিউ
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাবে না ইসলামী আন্দোলন

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা ঘোষণা দেওয়ার কথা রয়েছে ১১ দলের। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ না নিলে এটি ১০ দলীয় জোটে পরিণত হবে।

সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার বিকাল তিনটায় দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান জানাবে দলটি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা চূড়ান্ত হয়েছে। আজকে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর