রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর নয়া পল্টনে থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে ঢোকেন। আজ বিএনপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়।

এর আগে প্রায় আড়াই মাস বন্ধ ছিল বিএনপির কেন্দ্রীয় এই কার্যালয়। তবে গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিন থেকেই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। সেদিন থেকে কার্যালয়টির পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর