রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

নির্বাচনে ৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে স্যাংশন আসবে : শাহজাহান ওমর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে কাঁঠালিয়া বাইপাস মোড়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে।

শাহজাহান ওমর বলেন, নির্বাচন দুই প্রকার- এক. অন্তর্ভুক্তিমূলক (সব দল মিলে করা), দুই. প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ৬০/৭০/৮০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুন। যদি আমরা ভোট ৬০ পারসেন্টের ওপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন- এ ভোট হয় নাই। এ ভোট গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০/৭০//৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।

কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল কবির পারভেজ জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া জাহান সাথী ও কাজল বেগম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর