রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

পাচারের অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সহায়তা চায় বিএনপি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭২ টাইম ভিউ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফেরত আনতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি।ঘণ্টাব্যাপী বৈঠক শেষে স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে ইউকে যে টাকাগুলো পাচার হয়েছে… আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে… অনেকের নামও এসেছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশ আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব… এই বিষয়টি জানতে চেয়েছে।

আমির খসরু বলেন, আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে… বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা যেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এই বিষয়টা আমরা কীভাবে এ্যাডরেস করছি তা জানতে চেয়েছে, দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।

বিএনপি মহাসচিবের বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর