রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বাবরের আসনে প্রার্থী হলেন স্ত্রীও

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ টাইম ভিউ
বাবরের আসনে প্রার্থী হলেন স্ত্রীও

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।

শ্রাবণী এর আগে ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

এ নিয়ে এ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, ‘এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর