রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

এ সংবাদে বাংলাদেশ জাস্টিস পার্টি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

এক যৌথ শোক বিবৃতিতে বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং মহাসচিব অনক আলি হোসেন সাহেদী বলেন— বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির এক অটল প্রাচীর, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে গণতন্ত্র রক্ষা, বহুদলীয় রাজনীতি ও নির্বাচনী অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি আপসহীন ছিলেন। তাঁর দৃঢ়তা, সাহস ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় অবদান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন—

“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ তার এক প্রবল রাজনৈতিক অভিভাবককে হারালো। তাঁর শূন্যতা পূরণ করা কঠিন হবে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বাংলাদেশ জাস্টিস পার্টি দেশের সর্বস্তরের মানুষকে জাতির এই ক্ষতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার আহ্বান জানায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক চর্চা ও জাতীয় সংহতি রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন

চেয়ারম্যান

বাংলাদেশ জাস্টিস পার্টি

অনক আলি হোসেন সাহেদী

মহাসচিব

বাংলাদেশ জাস্টিস পার্টি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর