রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

মাফিজুল ইসলাম বন্ধন স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেছেন, বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৃক্ষরোপণ করেন, আর খালেদা জিয়া-তারেক রহমান সেই গাছ কাটে-পোড়ায়। বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে।

বৃহস্পতিবার রাজধানীর ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, বাংলার মানুষের বিশ্বাস এবং আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তাঁর নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ‘গাছ লাগাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করে চলবো।

৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর রাজিবের পরিচালনায় উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপ-প্রচার সম্পাদক প্রফেসর এম এ হামিদ, কার্যনিবাহী সদস্য সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, শাহ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রানী চক্রবর্তী, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর