রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বিরোধী দল কী সরকারকে দেখিয়ে দেব : জাপা মহাসচিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কী, সেটা সরকারকে দেখিয়ে দেবেন বলে মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, পার্লামেন্টের কর্মবিরতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের কনফিডেন্স আছে, এই পার্লামেন্টে বিরোধী দল কী সেটা আমরা দেখিয়ে দেব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি সম্পর্কে মানুষের মধ্যে যেসব কথা আছে, ধরলাম সেগুলো একদম যৌক্তিকভাবেই আছে। সেগুলোকে খণ্ডন করা, মানুষের মনের কথা বলা, সরকারকে জবাবদিহি করা, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা জন্য যা যা করা দরকার আমরা করব।

মুজিবুল হক চুন্নু বলেন, পার্লামেন্টে দুটি বড় দল। তার মধ্যে একটি আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর আছেন স্বতন্ত্র এমপি ৬২ জন। এর মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদ-পদবীতে আছেন। যারা আওয়ামী লীগের পদ-পদবীতে আছেন তাদের বিরোধী দলের স্বীকৃতি দেওয়া আমি মনে করিনি। আমি মনে করেছি জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল। তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আমি জাতীয় সংসদ কার্যবিধি অনুযায়ী ন্যায়ভাবে এই কাজটি করেছি। এবং আমরা সেটিই মনে করি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, গত পার্লামেন্টে যারা নির্বাচন বর্জন করেছিল, তারা আমাদের কিছু লোকজনকে উসকানি দিচ্ছে আমাদেরকে ড্যামেজ করার জন্য। আমরা শত উসকানিতেও ড্যামেজ হব না। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমি কিন্তু নার্ভাস না। মানুষ দেখতে চায় গোলাম মোহাম্মদ কাদের আসলেই বিরোধী দলের নেতা কি না। সেই প্রমাণ কিন্তু আপনাকে করতে হবে। আমরা আপনার নেতৃত্বে পার্লামেন্টে দেখিয়ে দিতে চাই সংখ্যায় নয়, মানুষের পক্ষে কথা বলার যে কাজ সেটি আমরা দেখিয়ে দিতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর