রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

মাদারগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শুভ’র মনোনয়ন বৈধ ঘোষনা

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ টাইম ভিউ
মাদারগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শুভ'র মনোনয়ন বৈধ ঘোষনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের ক্রস চেকের মধ্যে একজন ভোটারের তথ্যগত অমিল ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।

পরে সংশ্লিষ্ট ওই ভোটার স্বশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয়টি যাচাই করে সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি জামালপুর-৩ মেলান্দহ–মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।

উল্লেখ, এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর