রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

যশোরে দেখলাম একটি বানরও ভোট দিতে এসেছে : রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। আমাদের ভোট বর্জন সার্থক হয়েছে।

রিজভী বলেন, এতদিন দেখেছিলাম যে মানুষ ভোটকেন্দ্রে যায়, কিন্তু যশোরে দেখলাম একটি বানরও ভোট দিতে এসেছে। ক্ষমতাসীনদের পাতানো এই নির্বাচনের বিরুদ্ধে জনগণের রায় অভূতপূর্ব।

রোববার (৭ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ফেলানী হত্যা দিবসের কথা মনে করিয়ে দিয়ে বলেন সরকার ফেলানীর মতোই গণতন্ত্রকে তারকাঁটায় ঝুলিয়ে দিয়েছে।

সরকার সু-পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে সাজানো নির্বাচনের আশ্রয় নিচ্ছে।

রিজভী আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার যেখানে বলেছেন যে নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যাচ্ছেনা সেখানে তারা কি করে বলতে পারে যে ৪০ শতাংশ ভোট পড়েছে। তবুও পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য রাতের বেলায় ব্যালটবক্স ভর্তি করে রেখেছে ক্ষমতাসীনরা। আবার কোথাও সাত বছরের শিশুও ভোট দিচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর