সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ও ভাতিজাসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান দমনে শামীম ওসমান নিজেই ‘অস্ত্র হাতে নিয়ে হত্যাযজ্ঞ’ চালিয়েছিলেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার এই আবেদন করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি আসামিদের বিরুদ্ধে আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন করেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করার জন্য সময়ের প্রার্থনা করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করে দেয়।

প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান শুনানিতে বলেন, “ছাত্র-জনতাকে হত্যার পুরো পরিকল্পনার সঙ্গে শামীম ওসমান সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি নিজেও অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন।”

প্রমাণ হিসেবে আদালতে শামীম ওসমানের একটি অডিও ক্লিপও শোনানো হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে বলা হয়, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের “পূর্বানুমতি নিয়ে নিজের সশস্ত্র বাহিনী তথা এই মামলার অপর ১১ আসামিকে সঙ্গে রেখে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন” সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন ১৮টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় ৩০০ পৃষ্ঠার দালিলিক নথিপত্র এবং ৬১ জন চাক্ষুষ সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছে।

মামলার নথি অনুযায়ী, এই মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) এবং ভাতিজা আজমেরী ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন। আসামিদের সবাই বর্তমানে পলাতক থাকায় ট্রাইব্যুনাল থেকে তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় মোট ১০ জনকে হত্যার বিবরণ তুলে ধরা হয়।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২১ জুলাই ফতুল্লা থানাধীন ভূঁইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের দিন বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার কথা বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষ গত ১৯ জানুয়ারি মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এরপরই ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সর্বশেষ গত ৪ মার্চ এই ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর