রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে যা বললেন জামায়াত আমির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ
শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তারা এ দুই পদে নির্বাচিত হন।

এদিন সন্ধ্যায় শিবিরের নবনির্বাচিত শীর্ষ দুই নেতাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আলহামুদিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনিত হয়েছে স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। মহান আল্লাহ তায়ালা তাদের দুজনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন। তাদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন। সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন।সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সব কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন।’

তিনি আরও বলেন, ‘বিদায়ি কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তার জন্য আরও সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর