রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

শ্বশুর বাড়িতে তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ
শ্বশুর বাড়িতে তারেক রহমান

ঢাকায় ধানমন্ডিতে শ্বশুর বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে সময় কাটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বের) বিকালে ‘মাহবুব ভবনে’ যান তিনি, যেটি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসা। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সাবেক এই নৌপ্রধানের ছোট মেয়ে।গুলশানের বাসা থেকে বিকাল ৫টায় মাহবুব ভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু রয়েছেন। এছাড়া রয়েছেন জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দু। বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, মাহবুব ভবনে গিয়ে কয়েক ঘণ্টা স্বজনদের সঙ্গে সময় কাটান তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’ শিরোনামে একটি ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, বিড়ালগুলো যেখানে আছে, সেটি ছোট একটি ঘরের মতো। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান। লন্ডন থেকে তারেক রহমান একজন ‘প্রাণিপ্রেমী’ মানুষ। লন্ডনে তার মেয়ে জাইমা রহমানের একটি বিড়াল রয়েছে, যার নাম ‘জেবু’।

১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমানের পরিবারের সঙ্গে জেবুও ছিলেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন সকাল ১১টা ৩৯মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি যোগ দেন ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান তারেক রহমান। পরের দিন সকালে ভোটার হওয়ার কাজ সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে। এরপর বিকালে যান শ্বশুরবাড়িতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর